69f814ca668b5_Gallery_1777865834948
মে ০৪, ২০২৬ দুপুর ১২:৪২ IST

পুণেতে ৪ বছরের শিশুকে ধর্ষণ ও নৃশংস খুন! রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা বাবার

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দিনের আলোয় ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। এই পাশবিক অপরাধের অভিযোগে ৬৫ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চকোলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায় ওই বৃদ্ধ। অভিযোগ, সেখানে ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পাথর দিয়ে মাথা থেঁতলে শিশুটিকে খুন করে দেহটি একটি গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়। দীর্ঘক্ষণ বাচ্চাটি বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে খুঁজে পেলে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান পরিবারের লোকজন।

এরপর থানায় অভিযোগ জানায় পরিবারের লোকজন। তদন্তে সিসিটিভি ফুটেজে শেষবার ওই বৃদ্ধের সঙ্গেই শিশুটিকে দেখা গিয়েছিল। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ও তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক নাবালিকাকে নিগ্রহের রেকর্ড রয়েছে।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তবে নির্যাতিতার বাবা এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, তার মেয়ের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বাড়িতে না আসেন। তিনি বলেন, 'আমি ও আমার পরিবার অনুরোধ করছি, যতক্ষণ না আমাদের মেয়ে সুবিচার পাচ্ছে আর অপরাধীর ফাঁসি হচ্ছে, ততক্ষণ অনুগ্রহ করে কোনো নেতা যেন আমাদের বাড়িতে না আসেন। আমরা কারও সঙ্গে দেখা করতে চাই না'।

নৃশংস এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে অপরাধীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। এলাকার পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন যে, আগামী ১৫ দিনের মধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টে চার্জশিট পেশ করা হবে। নারী ও শিশুদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ রুখতে রাজ্যে কঠোর 'শক্তি আইন' কার্যকর করার দাবিও নতুন করে মাথাচাড়া দিয়েছে। বর্তমানে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের