নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে, শত্রুতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সেটাই কার্যকর উপায়। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি, কূটনৈতিক পথেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার। এই ধরণের পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ করছি সকলের কাছে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে।“
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশে পুতিনের বাড়ি লক্ষ্য করে ৯১ টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। কোনও ক্ষয়ক্ষতি হয়নি পুতিনের বাড়ির। এ ধরণের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে। বর্তমানে রুশ-ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা আরও বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত।“
এক্স হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, “শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক স্তরে যে আলোচনা হয়েছে। তা ভেঙে ফেলতে বদ্ধপরিকর মস্কো। তাই তারা এ ধরণের বিবৃতি দিচ্ছে। রাশিয়ার এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। তারা নিজেই যুদ্ধ বন্ধ করতে চায় না। তাই তারা এ ধরণের মিথ্যাচার করছে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের