নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধর্মীয় রীতিনীতির নামে পুত্রবধূর ওপর অত্যাচার চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে। এমনই অভিযোগ উঠল শিবসেনার প্রাক্তন সাংসদ বিনায়ক রাউতের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাক্তন সাংসদের পাশাপাশি তাঁর ছেলে ও আরও কয়েকজনের নামও অভিযোগপত্রে রয়েছে।
অভিযোগকারিণী গিরিজা রাউত। তিনি বিনায়ক রাউতের পুত্রবধূ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে নানা ধরনের কুসংস্কারাচ্ছন্ন আচারের নামে তাঁকে হেনস্তা করা হতো। কখনও ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে অপমান করা হতো। কখনও আবার তান্ত্রিকদের পরামর্শ মেনে বিভিন্ন কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। গিরিজার দাবি, তাঁর ওপর নিয়মিত কালো জাদু করা হতো। এমনকি এক তান্ত্রিকের নির্দেশে তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়।
অভিযোগ, শুক্রবার পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়। ওই দিন এক তান্ত্রিকের কথামতো তাঁকে জোর করে গোমূত্র পান করানো হয়। তিনি আপত্তি জানালে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরই স্থানীয় কাপুরবাউডি থানায় যান। সেখানে প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত, তাঁর ছেলে তথা কাউন্সিলর গীতেশ রাউত ও দুই তান্ত্রিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গিরিজা। সেই অভিযোগের ভিত্তিতে অ্যান্টি-সুপারস্টিশন অ্যাক্ট' (কুসংস্কার বিরোধী আইন)-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনীতিতে বিনায়ক রাউত অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন শিবসেনার হয়ে সক্রিয় রাজনীতি করেছেন তিনি। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। শিবসেনার ভাঙনের সময়ও তাঁকে ঘিরে রাজনৈতিক চর্চা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি উদ্ধব শিবিরের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। সেই প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
পুলিশের দাবি, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান নেওয়া হবে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের