নিজস্ব প্রতিনিধি , ভোপাল - ভোরের নিস্তব্ধতা ভেঙে আচমকাই আগুনের লেলিহান শিখায় গ্রাস হল রাজধানী এক্সপ্রেসের একাধিক কোচ। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তবে দ্রুত তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শনিবার নির্ধারিত সময়েই তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস। সব কিছু স্বাভাবিক থাকলেও রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায় আচমকাই ট্রেনের বি-১ কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কেউ কেউ চলন্ত ট্রেন থেকে নামারও চেষ্টা করেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ লোকো পাইলটকে সতর্ক করেন ট্রেনের গার্ড। জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। জানা গেছে, বি-১ কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও রেলের আধিকারিকরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের তীব্রতায় রেলের দুটি কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে। রেলের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া না হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই লাইনে রেল চলাচলও ব্যাহত হয়।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের