নিজস্ব প্রতিনিধি, মুম্বই – রাজধানী দিল্লির পর এবার বাণিজ্য নগরী মুম্বইয়ে বোমাতঙ্ক। শুক্রবার দুপুরে আচমকা বম্বে হাই কোর্টে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল আসে। ঠিক যেমনটা বলা হয়েছিল দিল্লি হাইকোর্টের হুমকি ইমেলে। একই দিনে দেশের দুই হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে উত্তেজনা।
বম্বে হাই কোর্টে আধিকারিকরা জানান, দুপুর ১টা নাগাদ হাই কোর্টের ইমেলে বোমা হামলার হুমকি পাঠানো হয়। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় আদালত চত্বর। খবর পেয়েই হাই কোর্টে পৌঁছন ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে সহ অন্যান্য অফিসাররা। আজাদ ময়দান থানা এবং দক্ষিণ অঞ্চল থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, “নির্ধারিত প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই তল্লাশি চলছে। আমরা অতীতে ইসকন মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনের বিষয়ে এমন হুমকি ইমেল পেয়েছি। যদিও সেসবই ভুয়ো প্রমাণিত হয়েছে। বম্বে হাইকোর্টের বোমাতঙ্ক ভুয়ো বলেই সন্দেহ করা হচ্ছে। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“
উল্লেখ্য, শুক্রবারই সকালে হুমকি ইমেল পাঠানো হয় দিল্লি হাইকোর্টে। ইমেলে জানানো হয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে হাই কোর্ট চত্বরে রাখা রয়েছে বোমা। ইমেলে নাম রয়েছে রাহুল গান্ধী, এম কে স্ট্যালিনের। পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার লক্ষ্যেই এই বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে ইমেলে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের