6980c8b949e39_Gallery_1770047207699
ফেব্রুয়ারি ০৩, ২০২৬ দুপুর ০১:৪৬ IST

দশমহাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ রূপ , মাতা ত্রিপুরেশ্বরীর পুজো ঘিরে সাজসাজ রব চাকদহে

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাঘী পূর্ণিমা তিথিতে রাজরাজেশ্বরী, মাতা ত্রিপুরেশ্বরী পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। বাংলার জনপদ, লোকসংস্কৃতির এক অনন্য মিলনস্থল চাকদহ ব্লকের প্রিয়নগর। কালীগঞ্জ বাজার সংলগ্ন গঙ্গা তীরে প্রতি বছরই এই পুজো, মেলাকে ঘিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , পুরাণ-তন্ত্র মতে মা রাজরাজেশ্বরী ও মাতা ত্রিপুরেশ্বরী মূলত দেবী দুর্গার পরম রূপ। এই পুজো অশুভ শক্তি বিনাশ, জীবনে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। দশমহাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ রূপ হিসেবে এই দেবীর আরাধনা প্রচলিত। পুজোর বয়স নিয়ে নানা মত থাকলেও, জনশ্রুতি অনুযায়ী প্রায় ১৪০ বছর বা তারও আগে এই পুজোর সূচনা হয়।

কথিত আছে, দেশের মধ্যে কাশী, কালীগঞ্জ, চাকদহ-এই তিন জায়গায় পূজিত হন দেবী রাজরাজেশ্বরী। জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্রের মা রাজরাজেশ্বরী দেবীর পুজো দেখতে কাশী যেতে চাইলেও শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। পরে কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গার পাড়ে তাঁর মূর্তি রয়েছে।

সেই থেকেই কৃষ্ণচন্দ্রের উদ্যোগে তৈরি মন্দিরে পূজিত হন মাতা রাজরাজেশ্বরী। প্রত্যেক বছর এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার লোক ভিড় জমান। বসে ঐতিহ্যবাহী মেলাও। একটা সময় মেলায় যাত্রা, বায়োস্কোপ দেখানোর আয়োজন হলেও সময়ের পরিবর্তনে সেসব এখন অতীত। তবে পুজো উপলক্ষ্যে প্রসাদ বিতরণ করে থাকেন উদ্যোক্তারা।  

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিপুল সরকার জানান, 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'ইছামতি' উপন্যাসে এই মেলার বর্ণনা বিস্তারিতভাবে করা হয়েছে। দেবীর আশীর্বাদ ছাড়াও এখানে শ্রীচৈতন্য দেবের আগমনের ঐতিহ্য রয়েছে। একদা যখন তিনি শ্রীহট্ট বা পুরীর পথে যাচ্ছিলেন তখন এখানে এক ভক্তের বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন। ওনার পদধূলিতে আমরা পুণ্যিত'।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের