নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - অনির্দিষ্টকালের জন্য কোনও বিল আটকে রাখার ক্ষমতা নেই রাষ্ট্রপতি বা রাজ্যপালের। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। যদিও সময় বেঁধে দেওয়া হয়নি। এবার রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সরাসরি সংবিধান সংশোধন করার দাবি তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্ট্যালিন লিখেছেন, “রাজ্যপালদের বিল অনুমোদনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না। সংবিধান সংশোধন করা একমাত্র পথ। রাজ্যপালের কাছে বিলকে খারিজ করার বা পকেট ভেটো প্রয়োগ করার কোনও ‘চতুর্থ বিকল্প’ নেই। তামিলনাড়ুর রাজ্যপালের মতো বিল আটকে রাখাও সাংবিধানিকভাবে অবৈধ।“
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি এএস চন্দরকরের সাংবিধানিক বেঞ্চ জানায়, একটা সিস্টেমে ২ জন চালকের আসনে থাকতে পারেন না। চালকের আসনে একমাত্র থাকতে পারে নির্বাচিত সরকার। রাজ্যপাল নন। বিল আটকে রাখার অধিকার একেবারেই নেই রাজ্যপালের।
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আরও জানায়, রাজ্যপালের সামনে ৩ টি সাংবিধানিক বিকল্প রয়েছে। এক, বিলটিতে সই করা, দুই, সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো, তিন, সম্মতি না দিয়ে বিধানসভায় ফেরত পাঠানো বিলটি। রাষ্ট্রপতি বা রাজ্যপালদের কত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, সেই সময়সীমা বেঁধে দিতে পারে না সুপ্রিম কোর্ট বা বিচারব্যবস্থা। সময়সীমা বেঁধে দেওয়া মানে সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় রাজ্যপাল-রাষ্ট্রপতিদের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের