6a3e6bdca3438_Gallery_1782469367895
জুন ২৬, ২০২৬ রাত ০৮:৪৩ IST

রাম মন্দিরে কোটি কোটি টাকার চুরি! ট্রাস্টের শীর্ষ পদে বড় রদবদল, হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

নিজস্ব প্রতিনিধি , লখনউ - রাম মন্দিরে দানের অর্থ-সহ মূল্যবান সামগ্রী গায়েব কাণ্ডে নতুন মোড়। তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এরপরই ট্রাস্ট ঘনিষ্ঠ ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যেই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই। একই সঙ্গে পদত্যাগ করেছেন ট্রাস্ট সদস্য অনিল মিশ্রও। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

গত সেপ্টেম্বর মাসে প্রাক্তন ট্রাস্টি কামেশ্বর চৌপালের মৃত্যু হয়। তাঁর জায়গায় রাম মন্দির ট্রাস্টে যোগ দেন কৃষ্ণ মোহন। তিনিই প্রথম মন্দিরের অর্থ তছরুপের বিষয়ে সরব হন। এই মামলায় প্রথম এফআইআর তিনিই দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ঘটনার গভীরে পৌঁছাতে বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করা হয়। তদন্তে নেমে সিটের আধিকারিকেরা এক বিপুল অঙ্কের প্রণামীর হিসাব পান। তাঁরা দেখেন, রাম মন্দিরে নগদ প্রণামী বাবদ ৩,৫০০ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছিল। এর সঙ্গে ছিল অগণিত সোনা-রুপোর গয়না। কিন্তু সেই কোষাগার থেকেই একটি বড় অংশের টাকার কোনও হদিস মিলছিল না।

নগদ অর্থের পাশাপাশি আরও একটি মূল্যবান জিনিস চুরি গেছে। মন্দিরের হেফাজত থেকে দানে পাওয়া রুপোর তৈরি একটি পবিত্র 'ভূষূণ্ডির কাক'-ও উধাও হয়ে যায়। তদন্ত রিপোর্টে আরও এক বিস্ফোরক তথ্য প্রকাশ পায়। গোটা ব্যবস্থার এই গলদের পেছনে জড়িত রয়েছেন খোদ বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য। তদন্তে জানা গেছে, চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক টিন্নুর কাছেই থাকত মন্দিরের দানবাক্সের চাবি। অনুদান গোনার ক্ষেত্রেও তাঁর দাপট ছিল ব্যাপক। পুলিশি অভিযানে এই টিন্নু ধরা পড়েন। এ ছাড়া টাকা গোনার কাজে যুক্ত পিতা-পুত্র রমাশংকর মিশ্র ও অনুকল্প মিশ্রকেও গ্রেফতার করা হয়েছে। চুরির টাকা ভাগাভাগির অভিযোগে লবকুশ মিশ্রকে আটক করা হয়। লবকুশের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়।

এছাড়াও অবিনাশ শুক্লা নামে এক কর্মীর অ্যাকাউন্ট থেকে মিলেছে ৫ লক্ষ টাকা। বাকি ধৃতদের মধ্যে রয়েছেন মণীশ যাদব ও প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরির অভিযোগে ধৃত হয়েছেন করুণেশ পাণ্ডে। এই নজিরবিহীন কেলেঙ্কারিতে ঘনিষ্ঠ ৮ জন পুলিশি জালে ধরা পড়েন। এরপরই নৈতিক দায় স্বীকার করে শুক্রবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের এই দুই শীর্ষকর্তা তাঁদের পদত্যাগপত্র জমা দেন।

এই চরম দুর্নীতির ঘটনা সামনে আসতেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'সনাতন ধর্মীয় মূল্যবোধ ও দেবস্থানের পবিত্রতা নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। সিটের রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ করবে'।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের