নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ডবল সিলিন্ডার গ্রাহকদের বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। ২৫ থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। এমনি নির্দেশিকা জারি করা হয়। তবে বুধবার বেলায় কেন্দ্রীয় গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দেয় রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা বদল হয়নি।
কেন্দ্রীয় গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগের মতোই নিয়ম বহাল থাকছে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে। দেশে পর্যাপ্ত গ্যাস মজুত হয়েছে। জোগান নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শহর এলাকায় ২৫ দিনের মাথায় বুক করা যাবে। গ্রামীণ এলাকায় ৪৫ দিন পরে সিলিন্ডার বুক করা যাবে।
উল্লেখ্য, নির্দেশিকায় জানা গিয়েছিল, যাঁদের ডাবল সিলিন্ডার আছে, তাঁদের ক্ষেত্রে একটি রিফিল পাওয়ার পর আরেকটা গ্যাস বুক করার সময় বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। যা আগে ২৫ দিন ছিল। ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা ৯ দিন থেকে বাড়িয়ে ১২ দিন বাড়ানো হয়েছে। গ্রাম, দুর্গম এলাকার ক্ষেত্রে ১৬ দিন। শহরে ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ১৮ দিন ও গ্রাম, দুর্গম এলাকায় বাড়িয়ে করা হয়েছে ৩২ দিন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার বুক করার সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। আগে সময়সীমা ২৫ দিন ছিল। ৫ কেজির রান্নার গ্যাসের ক্ষেত্রে সময়সীমা ১৬ দিনেই অর্থাৎ, অপরিবর্তিত রাখা হয়েছে। এলপিজি-র জোগান নিয়ে সমস্যা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের