নিজস্ব প্রতিনিধি , ত্রিপুরা - ছেলে দেখলেই বিয়ে ঝোঁক। রিপন দাস নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এক সন্তানের মা ইশা দেব। তবে দুজনের কেউই ভাবতেও পারেননি বিয়ের পরিণতি ঠিক এতটা ভয়ঙ্কর হবে। বিয়ের কিছুদিন পর ইশা দেবকে অস্বীকার করতে শুরু করেন স্বামী তার অভিযোগ , একাধিক বিয়ে রয়েছে ইশার। এরপর ইশা যা কান্ড দেখালেন তা হয়ত বহুবছর মনে রাখবেন আড়ালিয়া এলাকার বাসিন্দারা। স্বামীকে না পেলে খুনের হুমকি দিয়ে তার বাড়ির সামনে ধন্যা দেন ওই মহিলা। এরপর যা হল, সেই কান্ডে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, এর আগেও চারটে বিয়ে করেন ইশা দেব। আগের পক্ষের এক সন্তানও রয়েছে তার ঘরে। রিপনের সঙ্গে বিয়ের কিছুদিন পরেই সাংসারিক পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে ডিভোর্সের দাবি করেন স্বামী। ঠিক তারপরেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেন ইশা। স্বামীর দাবি মানতে নারাজ স্ত্রী। কোনোভাবেই তাকে ডিভোর্স দিতে চান না বলে খুনের হুমকি দিতে শুরু করেন তিনি। বাড়ির সামনেই নাছোড়বান্দা হয়ে বসে পড়েন।
সন্তান থাকা সত্ত্বেও মন্দিরে গিয়ে ইশাকে নিয়ে করেন ২৪ বছর বয়সী রিপন। এরপর হঠাৎই কিছুদিন বাদে স্ত্রীকে অস্বীকার করেন। তরুণীর অভিযোগ, দীর্ঘ সময় প্রেমের সম্পর্কের পর ওই যুবক তাকে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন।পরিবারের অজান্তেই বিয়ে হয় তাদের। বিয়ের পরেই পালটে যায় দৃশ্যপট। ওই যুবক ও তার পরিবার তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে। বরং বিয়ে অস্বীকার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইশা। এর ফলে চরম মানসিক যন্ত্রণায় পড়েন তিনি।
স্থানীয়দের সহযোগিতায় পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন সহ্য ধর্ষণের মত গুরুতর অভিযোগ তোলেন স্ত্রী। সবকিছু জেনে বিয়ে করার পরেও কেন তাকে অস্বীকার করা হচ্ছে, এই প্রশ্ন তোলেন। ইশার পরিবারের নাম তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে যুবক। এমনও দাবি করেছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন একজন মহিলা, বিশেষ করে এক সন্তানের মা হয়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেওয়া খুবই সাহসিকতার বিষয়। সেখানে যদি প্রতারণার শিকার হন, তাহলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তের বক্তব্য জানতে ওই যুবক ও তার পরিবারের সদস্যদের তলব করা হতে পারে।
ইশা বলেছেন, "প্রথম স্বামী ছিলেন মাদকাসক্ত। যার কারণে সেই সংসার ভেঙে যায়। প্রথম পক্ষের একটি সাত বছরের সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে ওই যুবকের প্রতিশ্রুতি ও বিশ্বাসে ভর করেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নি। এখন হঠাৎ বলছে আমকে চেনে না। ডিভোর্সের দাবি মেনে না নেওয়ায় আমাকে মারধরও করেছে। এখন বলছে আমার নাকি চারটে বিয়ে আছে। সবকিছু জেনেই বিয়ে করার পর নতুন করে নাটক শুরু করেছে ও। আমার মা বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কোনো কথাই বলতে চাইছে না। আমিও এর শেষ দেখে ছাড়ব।"
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের