নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাত পোহালেই বাগদেবী সরস্বতীর আরাধনা। বিভিন্ন বারোয়ারী পুজোর সঙ্গে সঙ্গে প্রস্তুত কল্যাণী মাঝের চর নেতাজি সংঘও। এবছর তাদের পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে। সুবর্ণজয়ন্তী পেরিয়ে এবছর সংগঠনের ভাবনায় উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনকথা প্রান্তজনের আত্মকথা।

এবারের মন্ডপে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে হারিয়ে যেতে বসা নানা কুটির শিল্প। বাঁশ, মাটি ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে গ্রামীণ জীবনের সেই সব শিল্পকলার নিখুঁত রূপায়ণ করা হয়েছে, যা একসময় মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল। মন্ডপ জুড়ে দেখা যাবে কুমোরশিল্প, বাঁশশিল্প, তাঁত, ছুতোরের কাজ সহ একাধিক ঐতিহ্যবাহী কুটির শিল্পের নিদর্শন।

ক্লাব কর্মকর্তা দীপঙ্কর দাস জানিয়েছেন, "এই মন্ডপ নির্মাণে সময় লেগেছে প্রায় আড়াই মাস। আধুনিক ডিজাইনের বদলে সম্পূর্ণ দেশজ আর প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেই ফুটিয়ে তোলা হয়েছে। এই সরস্বতী পুজো নিয়ে গোটা গ্রামবাসীর বরাবরই প্রচুর উৎসাহ থাকে।"
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের