নিউজ ডেস্ক - রাতের অন্ধকারে চোরাচালানের চেষ্টা করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল বাংলাদেশী পাচারকারীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার লাটিয়াপুরা বিএওপি আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ। সীমান্তে নজরদারিও আরও বাড়ানো হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লাটিয়াপুরা সীমান্ত চৌকি এলাকায় রোজকার মতোই টহলে ছিলেন জওয়ানরা। সেই সময় আনুমানিক ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা চালায়। নিরাপত্তারক্ষীদের দাবি, তাদের কাছে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট ছিল। সেগুলি ভারতে পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল।
সেই সময় জওয়ানরা ওই দলটিকে থামার নির্দেশ দেন। বারবার সতর্কও করা হয়। কিন্তু নির্দেশ অমান্য করে তারা সীমান্তের ভিতরে এগিয়ে আসতে থাকে বলে অভিযোগ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালায়। দু’রাউন্ড গুলি চলার পর বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত ওই পাচারকারীর নাম মজিদ আলি। তাঁর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামে।
এ বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ নির্মল দেববর্মা জানান, 'রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ বিএসএফ ও পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। আসার সঙ্গে সঙ্গেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর প্রয়োজনীয় সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে'।
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রায় আধ ঘন্টা দুজনের বৈঠক হয় বলে খবর
৩০ জুন দায়িত্ব নিচ্ছেন নতুন সেনাপ্রধান! চিনা আগ্রাসন মোকাবিলায় ধীরজ শেঠের ওপর ভরসা দিল্লির
যোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ৫ বায়ুসেনা সদস্য
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...