নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কিছুদিন আগেই প্রাক্তন স্বামী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি তাকে খেতে দিতেন না শানু। এমনকি সন্তানের খাবারের টাকা চাইলেই নাকি রীতিমত অপমান সহ্য করতে হত। এমনই অভিযোগ করেন রীতা। তবে এবার প্রাক্তন স্ত্রীর অভিযোগ মিথ্যে বলে পাল্টা দাবি তুললেন কুমার শানু। ঘটনায় মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়ে মোটা অঙ্কের ক্ষতিপূরণের দাবি তুললেন শানু।
প্রাক্তন স্ত্রীর তোলা একাধিক অভিযোগের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় গায়ককে। এর বিরোধিতা করে গত অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠান কুমার শানু। এরপর মুম্বই হাইকোর্টে মানহানির মামলা দায়ের করে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুললেন গায়ক।
প্রাক্তন স্ত্রীকে পাঠানো সেই নোটিশে লেখা , "বিগত ৪০ বছর ধরে কুমার শানু নিজের সুরেলা কণ্ঠের জোরে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে আসছেন। যার জন্যে অগণিত ভক্ত তাকে যেমন ভালোবাসে, তেমন শ্রদ্ধাও করে। কিছু মিথ্যে অপবাদ কিছুক্ষণের জন্য সকলকে বিভ্রান্ত করলেও ওর লিগ্যাসি কোনওদিন মুছে ফেলতে পারবে না। আইনের মাধ্যমেই আমরা এর মোকাবিলা করব।"
উল্লেখ্য , রীতা বলেছিলেন , "অন্তঃসত্ত্বা থাকার সময় অত্যাচার করেছে। খেতে দিত না। বাচ্চার দুধ কেনার টাকা দিত না। রান্না ঘরে তালা ঝুলিয়ে দিত। দিনের খরচ চালানোর জন্য আমার হাতে ১০০ টাকা ধরিয়ে দিত। ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগত। তাই আমাকে ঘর থেকে বের হতে দিত না। গর্ভাবস্থায় আমাকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিল ও।"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের