6a2668a4bfb6a_Gallery_1780901971217
জুন ০৮, ২০২৬ দুপুর ১২:৩৫ IST

'রিল বানাক, পকোড়া ভাজুক যুবসমাজ', সিবিএসই বিতর্কে মোদিকে কটাক্ষ রাহুলের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সিবিএসই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী। উত্তরপত্রে গরমিল, নম্বর বিভ্রাট ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় একাধিক সমস্যার অভিযোগ সামনে আসার পর শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ।

দেশজুড়ে 'নিট' পরীক্ষাকে ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। সেই আবহেই সম্প্রতি সিবিএসই-র অনস্ক্রিন মূল্যায়ন পদ্ধতি ঘিরে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের অভিযোগ প্রকাশ্যে আসে। কেউ প্রত্যাশার তুলনায় অস্বাভাবিকভাবে কম নম্বর পাওয়ার দাবি করেন। আবার কেউ অভিযোগ করেন যে তাঁদের হাতে অন্য পরীক্ষার্থীর উত্তরপত্র তুলে দেওয়া হয়েছে। অনেকের বক্তব্য, স্ক্যান করা খাতার একাধিক পৃষ্ঠা অনুপস্থিত ছিল বা সঠিকভাবে মূল্যায়নই করা হয়নি।

এই পরিস্থিতির মধ্যেই সার্থক ও নিসর্গ নামে দুই ছাত্র বোর্ডের পোর্টালে থাকা ত্রুটি চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন রাহুল গান্ধী।  

রাহুল গান্ধী বলেন, "মাত্র ১৮ বছর বয়স হলেও সার্থকের সাহস ও নৈতিকতা কারও থেকে কম নয়। তারা এমন একটা কাজ করেছে যেটা দেশের প্রথমসারির মিডিয়াও করতে পারেনি। আসলে মোদিজী চান আমাদের যুবসমাজ স্রেফ রিল বানাক আর পকোড়া ভাজুক। তারা যেন চোখ খুলে প্রশ্ন না করে। কিন্তু এই বাচ্চাগুলো প্রশ্ন করেছে। সিবিআইকেও হারিয়ে দিয়েছে এই খুদে। যুবসমাজের এই সাফল্য আসলে সরকারের ব্যর্থতা।"

দেশের যুবসমাজের প্রশংসায় পঞ্চমুখ রাহুল আরও বলেন, "ভারতের যুবক-যুবতীদের মনে প্রশ্ন রয়েছে। তারা যথেষ্ট সচেতন ও জ্ঞানসম্পন্ন। সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখা দরকার, এই ভবিষ্যৎ প্রজন্ম কোনও ছলচাতুরির ফাঁদে পা দেবে না।"

আরও পড়ুন

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে
আগস্ট ০৪, ২০২৬

মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা

বিহারের বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙল! হারের নেপথ্যে কারণ খুঁজছে গেরুয়া শিবির
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের