নিজস্ব প্রতিনিধি , পাটনা - মাছভর্তি গাড়ির ধাক্কায় রক্তাক্ত পড়ুয়া। তাঁকে ফেলেই মাছ কুড়োতে ব্যস্ত রাক্ষসরুপী মানুষেরা। রক্তে এলাকা ভেসে গেলেও মাছ কুড়িয়ে গেলেন তারা। যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যু হল সপ্তম শ্রেনীর ছাত্রের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।
সূত্রের খবর , মৃত কিশোরের নাম রীতেশ কুমার। বয়স আনুমানিক ১৩ বছর। সীতামারহি জেলার ঝাঝিহাট গ্রামের পুপরি থানা এলাকার বাসিন্দা। শনিবার সকালে পড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় মাছ ভর্তি একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষে রক্তাক্ত হয় সে। গাড়িটিও অর্ধেক উলটে যায়। রাস্তায় পড়ে যায় অনেক মাছ। আহত ওই ছাত্রকে রাস্তায় ফেলে মাছ কুড়োলেন সকলে।
কিশোরকে দেখেও না দেখার ভান করলেন সকলে। আহত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছিলেন ওই ছাত্র।কেউ গামছা, কেউ হাতে মাছ নিয়ে পালাতে ব্যস্ত হয়ে ওঠেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে রীতেশ। সেখানেই মৃত্যু হয় ছাত্রের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
খবর পেয়ে ছুটে এসে কান্নায় ফেটে পড়েন রীতেশের বাবা-মা। ততক্ষণে যদিও সব শেষ। ম খবর পৌঁছাতেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করার পর সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
(ভিডিওর সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের