নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - সাইবার ক্রাইম নিয়ে পড়াশোনার পর বিশেষ কোর্স সম্পূর্ণ করেন এক যুবক। সেই কৌশল কাজে লাগিয়েই এটিএম থেকে টাকা লুট করলেন সেই যুবক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে।
সূত্রের খবর , ধৃতের নাম ভদ্দে কটামাইয়াহ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা ওই যুবক সাইবার অপরাধ সংক্রান্ত একটি কোর্সে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলেন। সেই সময় শেখা কৌশল কাজে লাগিয়েই রবিবার রাতে এটিএম লুট করেন ওই যুবক।
প্রত্যক্ষদর্শী এক যুবক গোটা বিষয়টি পুলিশকে ফোন করে জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশকর্মীরা। কোর্স চলাকালীন ওই যুবক নির্দিষ্ট কিছু সংস্থার এটিএম-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছিলেন। সেই জ্ঞান কাজে লাগিয়ে আগেও কয়েকবার টাকা চুরি করেছিলেন বলে দাবি পুলিশের।
মিয়াপুরের এসিপি ওয়াই শ্রীনিবাস কুমার বলেন, "খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ধরে ফেলে। তিনি সে সময় এটিএম থেকে টাকা চুরি করছিলেন। অভিযুক্ত এটিএম-এর ভিতরে একটি যন্ত্র রেখে দিতেন। তার জেরে কোনও গ্রাহক টাকা তোলার চেষ্টা করলে এটিএম থেকে টাকা নিতে পারতেন না। গ্রাহক যখন খালি হাতে ফিরে যেতেন, তখন ওই যুবক গিয়ে যন্ত্রটি খুলে টাকা বের করে নিতেন। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের