নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতের নয় চীনের অংশ অরুণাচল প্রদেশ! এমনটাই দাবি করে এক ভারতীয় তরুণীকে চরম হেনস্থার শিকার হতে হয় চীনের সাংহাই বিমানবন্দরে। বিতর্কের মাঝেও নতজানু হয়নি চীন। এবার চীনকে কড়া ভাষায় বার্তা দিল ভারতের বিদেশমন্ত্রক।
চীনকে কড়া ভাষায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। এটা চিরন্তন ও অকাট্য সত্য। চিন যতই চেষ্টা করুক এই তথ্য কখনও বদলাবে না।“
হেনস্থার শিকার হওয়া তরুণীর নাম পেমা ওয়াংজাম থংডোক। তাঁর জন্ম অরুণাচল প্রদেশে। তবে বর্তমানে ব্রিটেনের বাসিন্দা তিনি। গত শুক্রবার লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন পেমা। সেই বিমান ৩ ঘণ্টার জন্য থামে সাংহাইয়ের পুদং বিমানবন্দরে। তখনই চরম হেনস্থার শিকার হন পেমা।
পেমাকে অভিবাসন ডেস্ক থেকে জানানো হয়, তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে লেখা রয়েছে অরুণাচল প্রদেশ, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ। তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নেওয়া হয় পেমার পাসপোর্ট। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হয় তাঁকে। খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি। সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে অবশেষে ফেরেন তিনি।
বিতর্কের মাঝে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “আমরা জানতে পেরেছি, সাংহাই বিমানবন্দরে দেশের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ এক ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। গোটা প্রক্রিয়াটি আইন এবং বিধি অনুসরণ করেই করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। চীনের ভূখণ্ড জাংনান (অরুণাচল প্রদেশ)। ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। কোনওদিনই স্বীকৃতি দেয়নি বেজিং।“
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের