নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - সাতসকালে মর্মান্তিক মৃত্যু পঞ্জাবের আপ নেতার। গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন লাকি ওবেরয়। প্রকাশ্য দিবালোকে এহেন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারে গিয়েছিলেন লাকি ওবেরয়। গুরুদ্বারের সামনে গাড়ি পার্ক করে ঘুরে দাঁড়াতেই সামনের একটি বাইক থেকে গুলিবৃষ্টি শুরু হয়। পাঁচটি গুলি ঝাঁজরা করে দেয় নেতাকে। বুলেটবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই জলন্ধর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ততক্ষণে অভিযুক্তরা উধাও।।চিকিৎসকরা জানিয়েছেন , সবকটি গুলি এমনভাবে শরীরে ঢুকে গিয়েছে যে আর বার করা সম্ভব হয়নি। দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি উঠেছে।
ঘটনায় পাঞ্জাব সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা করে তাঁর মন্তব্য, ”ভগবন্ত মানের আমলে পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে শাসকদলের নেতাও এভাবে খুন হয়ে যাচ্ছেন, কোনও নিরাপত্তা নেই। পাঞ্জাব এখন গ্যাংওয়ারের কেন্দ্র হয়ে উঠেছে।”
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের