নিজস্ব প্রতিনিধি , মালদহ - শীত নামতেই ভোরবেলা বৈষ্ণবনগর বদলে যায় এক অপরূপ রূপে। চারদিকের শান্ত, ঠান্ডা পরিবেশে প্রকৃতির এক সরলতা ফুঁটে ওঠে। সূর্য ওঠার আগেই চারদিক ঢেকে যায় কোমল কুয়াশার চাদরে। ভোরবেলা যেন এক অন্য সৌন্দর্যে ভরে ওঠে গোটা গ্রাম।
সকাল হতেই কৃষকরা কোদাল, দাওলি হাতে বেরিয়ে পড়ে নিজেদের দৈনন্দিন কৃষিকাজে। দূর থেকে ভেসে আসে মাটির ঘ্রাণ আর দেখা যায় সারি সারি সবুজ ক্ষেত। ঘন কুয়াশা কাটিয়ে বৈষ্ণবনগরের লালপুর ফেরী ঘাট থেকে ধুলিয়ান পর্যন্ত নৌকোগুলো আসা যাওয়া করে। গ্রামের মানুষ সেই নৌকো করেই প্রতিদিনের কাজে রওনা দেয়। গ্রামের ভিতরে চোখে পড়ে আরও পরিচিত দৃশ্য। গ্রামের ছোট ছেলেমেয়েরা পুকুরপাড়ে মাছ ধরছে। তাদের এই আনন্দে সকালটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আবার রাস্তায় দেখা যায় ঘোড়ার গাড়ি যা এখন শহরে দেখা যায় না বললেই চলে। তবে গ্রামের মানুষ এখনও তাদের পুরোনো পরিবহণ ব্যবস্থাকে ধরে রেখেছে।
আর শীতের সকাল মানেই চায়ের দোকানে ভিড়। শীতের সকালে এক কাপ চা খেলেই যেন মনটা ভরে যায়। গ্রামের মানুষজনের চা হাতে আড্ডা আর গল্প মাধ্যমে শীতের সকালটা যেন জমে ওঠে। সব মিলিয়ে বৈষ্ণবনগরের শীতের সকাল যেন এক অনন্য আবহ তৈরি করে। শান্ত পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য, মানুষজনের সহজ জীবনযাত্রা আর কুয়াশায় মোড়া সবুজ মাঠ যা শহরের তুলনায় অনেক বেশি স্বস্তির, অনেক বেশি প্রকৃতির কাছাকাছি।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের