নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের গর্ব, বীরত্ব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়ের স্মরণে ২৬ শে জুলাই পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরাজিত করে ভারতীয় সেনাবাহিনী যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, তারই স্মৃতিতে প্রতি বছর এই দিনটি শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। এবছরও দেশের সর্বত্র শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দেশরক্ষায় আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৯৯ সালের মে মাসে লাদাখের কার্গিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে একাধিক গুরুত্বপূর্ণ পাহাড়চূড়া দখল করে পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন বিজয়। প্রায় দুই মাস ধরে কঠিন পাহাড়ি পরিবেশ, প্রতিকূল আবহাওয়া এবং শত্রুর প্রবল প্রতিরোধ উপেক্ষা করে একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেন ভারতীয় জওয়ানরা। অবশেষে ২৬ জুলাই ভারত বিজয়ের পতাকা উড়িয়ে কার্গিল যুদ্ধের সফল সমাপ্তি ঘটায়। সেই থেকেই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এই বিশেষ দিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ' কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে তাদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।'
প্রধানমন্ত্রীর পাশাপশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সমাজমাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন,' তাদের অতুলনীয় বীরত্ব, অবিচল সংকল্প ও দেশপ্রেম ভারতীয় সশস্ত্র বাহিনীর গৌরবময় ঐতিহ্যেরই প্রতিফলন।' কার্গিল বিজয় দিবস শুধু একটি সামরিক জয়ের স্মারক নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের