নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বক্স অফিসে রীতিমত ঝড় তুলে দিয়েছে ধুরন্ধর ২। ছবিতে অভিনেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জায়গাই খুঁজে পাচ্ছেন না নিন্দুকরা। বিপুল প্রশংসিত হয়েছে আর মাধবনের অভিনয়। এরই মাঝে যদিও ভুল করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তারকা অভিনেতার বিরুদ্ধে। ঘটনায় এবার ক্ষমাপ্রার্থী মাধবন।
ছবির একটি একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একটি দৃশ্যে মাধবন সিগারেটে সুখটান দেওয়ার সময় পবিত্র দশম গ্রন্থ থেকে শ্লোক পাঠ করছেন যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে। এর বিরোধিতা করে FIR দায়ের করেছেন শিখ সম্প্রদায়ের সদস্য গুরুজ্যোত সিং কর। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চাইলেন অভিনেতা।
মাধবন বলেছেন , "একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সম্পূর্ণ নিশ্চিত এই দৃশ্য বোঝানোর সময় আদিত্য ধরজি আমাকে আগেই বলেছিলেন। এসব বিষয়ে উনি আমার থেকেও অনেক বেশি সতর্ক। আমাকে তিনি বলেছিলেন, সংলাপ বলার অনেক আগেই সিগারেট নিভিয়ে দিতে। যাতে আমার মুখ থেকে কোনও ধোঁয়া না বেরোয়। আর আমার হাতেও যেন সিগারেট না থাকে। কারণ , এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি বিষয়।"
উল্লেখ্য , শুধু রণবীর , সঞ্জয় দত্ত , অর্জুন রামপাল নয় মাধবনও এই ছবির জন্য ততটাই প্রসংশিত। বহু অভিনেতা অভিনেত্রীরা তার নাম ধরে প্রশংসা করেছেন। যাদের মধ্যে রজনীকান্ত অন্যতম। অনেকের মতে , এই অভিনয়ের যোগ্য দাবিদার তিনি। অন্য কেউই এইভাবে বিষয়টা উপস্থাপন করতে পারতেন না। জাতীয় স্তরে ইতিমধ্যেই ৫২০ কোটির রেকর্ড ছাড়িয়ে গেছে ওই ছবি।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের