নিজস্ব প্রতিনিধি , সিকিম - পাহাড়ি রাস্তায় বৃষ্টির সঙ্গে সবচেয়ে বেশি ভয় থাকে ভূমিধসের। তেমনই টানা বৃষ্টিতে ভয়াবহ ধসে সিকিমে আটকে পড়েছিলেন প্রায় ২০০ জন পর্যটক। ভীষণই আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। তবে খবর পৌঁছাতেই প্রশাসনের তৎপরতায় উদ্ধার করা হয়েছে সকলকে। ধস সরিয়ে ফের রাস্তাগুলো স্বাভাবিক যাতায়াতের যোগ্য করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্রের খবর , মঙ্গলবার গভীর রাতে চুংথাং থেকে উদ্ধার হয়েছেন অন্তত ২০০ পর্যটক।বুধবার তাঁদের গ্যাংটকে নামিয়ে আনা হয়েছে। রাতেই রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়। আটকে পড়া পর্যটকদের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের শিবির ও গুরুদ্বারে থাকার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার রাতে গ্যাংটক থেকে লাচেন ও চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে অনেক জায়গায় ভয়াবহ ভূমিধস নামে। লাচেনগামী পর্যটকরা চুংথাংয়ে আটকে পড়েন। ।লাচেন যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বুধবার আবহাওয়া পরিস্থিতি সামান্য উন্নতি হতে পর্যটকদের গ্যাংটকে নামানো হয়। আবহাওয়ার দিকে নজর রাখা হচ্ছে। মঙ্গলবার রাত ১০টার দিকে থাকার জায়গা না পেয়ে অনেক পর্যটক দিশাহারা হয়ে পড়েন। গুরুদ্বার আগে থেকেই ভিড়ে ঠাসা ছিল। অনেকে রাতেই গ্যাংটকে ফিরে যেতে চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে প্রশাসন অনুমতি দেয়নি।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা