নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। সিমেন্টভর্তি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানের। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত প্রায় ৯ জন। আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি মহারাষ্ট্রের থানের। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এক সেতুর উপরে দুই বিপরীতমুখী গাড়িতে ভয়াবহ সংঘর্ষ হয়। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান প্রত্যেকে। পুলিশের কাছে খবর পৌঁছে দেন স্থানীয়রা। খবর পৌঁছাতেই দ্রুত মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। ঘটনায় গুরুতর আহত ৩ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে , আহতদের অবস্থা ভীষণই আশঙ্কাজনক। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ চালানোর চেষ্টা করছে পুলিশ। আহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। কি কারণে এহেন দুর্ঘটনা , তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ভ্যানের ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছে ভ্যানের একজন। ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসীরা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের