নিজস্ব প্রতিনিধি , লখনউ - ধুরন্ধর জ্বরে কাবু গোটা দেশ। অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে এই ছবি। গোটা দেশে বিপুল আয় করেছে ধুরন্ধর ২। যোগীরাজ্যেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকরা। এমন আবহে প্রেক্ষাগৃহে তরুণীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। ছবি শেষে হতেই হলের বাইরে যুবককে গণপিটুনি দিল আমজনতাসহ নির্যাতিতার পরিবার।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। সেখানকার একটি প্রেক্ষাগৃহে পরিবারের সঙ্গে ধুরন্ধর দেখতে গিয়েছিলেন এক তরুণী। সেখানেই অন্ধকার হলের ফায়দা তুলে তরুণীকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন পাশে বসে থাকা এক যুবক। তরুণী চিৎকার করতেই হলে শোরগোল শুরু হয়ে যায়। পরিবারসহ অনেকেই সাবধান করে দেয় অভিযুক্তকে।
তবে ঘটনা এখানেই শেষ নয়। ছবি শেষ হওয়ার পর বাইরে বেরোতেই অভিযুক্তকে দেখতে পান নির্যাতিতার বাবা। দেখামাত্রই তাকে মারধর শুরু করেন তরুণীর পরিবারের সদস্যরা। শুধু তাই নয় , হাত মেলান পথচারীসহ বাকি দর্শকরাও। প্রেক্ষাগৃহের বাইরেও হুলুস্থুলকাণ্ড শুরু হয়ে যায়। খবর পেতেই প্রেক্ষাগৃহের সামনে থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।
নির্যাতিতার বাবা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাকে আদালতে তোলা হবে। এরপর ফের রিমান্ডের আবেদন জানাতে পারে পুলিশ।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের