নিজস্ব প্রতিনিধি, মোদিনগর – ফের BLO-র মৃত্যুতে খবরের শিরোনামে যোগীরাজ্য। SIR-এর অত্যাধিক কাজের চাপ। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হল এক BLO-র। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃতের নাম লালমোহন সিং। বয়স ৫৮ বছর। উত্তরপ্রদেশের মোদিনগরের নেহরুনগর এলাকার বাসিন্দা। মোদি সায়েন্স ও কর্মাস ইন্টার কলেজে জীববিদ্যার শিক্ষক ছিলেন তিনি। SIR প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকার একটি বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল লালমোহনকে। শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার ডেকে আনার সুযোগটুকু দেননি। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের অভিযোগ, যে কোনও পরিস্থিতিতে ডেডলাইনের আগে শেষ করতে হবে SIR-এর সমস্ত কাজ। সেই চাপ নিতে না পেরে মৃত্যু হয়েছে লালমোহন সিংয়ের। মোদিনগরের সহকারী পুলিশ কমিশনার অমিত সাক্সেনা জানিয়েছেন, “মোদিনগরের এসডিএম আমাকে জানিয়েছেন এক BLO লালমোহন সিংয়ের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন। তবে SIR-এর চাপের জন্য এই মৃত্যু কিনা, খতিয়ে দেখা হচ্ছে।“
সাংবাদিকদের কলেজের অধ্যক্ষ সতীশচাঁদ আগরওয়াল জানিয়েছেন, “অসুস্থ ছিলেন লালমোহনবাবু। SIR প্রক্রিয়ার জন্য বাড়ি বাড়ি যেতে হচ্ছিল। প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, যে কোনও উপায়ে কাজ শেষ করতে হবে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের