নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে সংঘাত এবার চরমে। রাজধানীর বুকে প্রতিবাদের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোশাকে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR আতঙ্কে মৃতদের পরিবারকে সঙ্গে নিয়েই সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দরবারে হাজির হলেন তিনি।
সোমবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবন চত্বর। চাণক্যপুরী ও হেইলি রোডের বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ এমনটাই অভিযোগ। শুধু ঘিরে ফেলা নয়, বঙ্গভবনের ঘরে ঘরে তল্লাশি চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এই খবর পেতেই আর অপেক্ষা করেননি মুখ্যমন্ত্রী। কার্যত ‘এক কাপড়ে’ নিজের বাসভবন থেকে বেরিয়ে সরাসরি বঙ্গভবনের সামনে হাজির হন তিনি। বঙ্গ ভবন চত্বরে পৌঁছে কার্যত দিল্লি পুলিশ সহ অমিত শাহের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
এরপর কালো পোশাক পরে প্রতিবাদের প্রতীক হিসেবে জাতীয় নির্বাচন সদনে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব। এছাড়াও, সঙ্গে ছিল তিনজন মৃত বিএলওর পরিবার এবং SIR সংক্রান্ত আতঙ্কে প্রাণ হারানো আটজনের পরিজনদের। কমিশনের সঙ্গে বৈঠক শেষে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের