নিজস্ব প্রতিনিধি, দিল্লি – SIR-এ নাম বাদ পড়ার পর থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মালদার একাধিক জায়গা। ৭ জুডিশিয়াল অফিসার আটক থেকে পুলিশের কনভয়ে হামলা, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। আহত হয়েছেন ২ জন। এই ঘটনায় তৃণমূলকে তোপ দাগলেন বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ। তাঁর মতে, “SIR রাজনৈতিক কার্যকলাপ নয়, সাংবিধানিক প্রয়োজনীয়তা।“
এদিন সংসদে বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ বলেন, “বুধবার একটি অত্যন্ত গুরুতর ঘটনা ঘটেছে যেখানে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের মালদায় শাসক দল তৃণমূলের লোকজন বিচার বিভাগীয় কর্মকর্তাদের, বিশেষ করে মহিলা কর্মকর্তাদের, ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছিল। সুপ্রিম কোর্ট বিষয়টি নজরে রেখেছে। আদালত পর্যবেক্ষণ করেছে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতি ঘটেছে। আমি সংসদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়ার দাবি জানাচ্ছি। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গে এই ধরণের নৈরাজ্য গ্রহণযোগ্য নয়। SIR কোনও রাজনৈতিক কার্যকলাপ নয়, বরং একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা।“
উল্লেখ্য, বুধবার বিকেল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি মালদার কালিয়াচকে। বিক্ষোভকারীদের দাবি, বৈথ নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই। বাদ দেওয়া হয়েছে তাঁদের নাম। বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে পড়েন ৭ জুডিশিয়াল অফিসার। তাঁদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন। বিকেল ৪ টে থেকে আটকে রাখা হয় তাঁদের। কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে যাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপার।
অভিযোগ, ৭ জুডিশিয়াল অফিসারকে উদ্ধারের সময় কনভয়ের সামনে বাঁশ ফেলে গাড়ি আটকায় বিক্ষোভকারীরা। ইট-পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অবশেষে মধ্যরাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে জানানো হয়েছে পুরো বিষয়টি।
বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর সহ একাধিক এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়ক ওইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর-১ গ্রামপঞ্চায়েতের যদুপুর হাইস্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। স্লোগান শোনা যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। একই চিত্র মানিকচকেও।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের