নিজস্ব প্রতিনিধি, পাটনা - ২ শিশুহত্যা কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে পাটনা। এখনও পর্যন্ত অভিযুক্তকে পাকড়াও করতে পারেনি পুলিশ। এর জেরে বেজায় চটেছে জনতা। পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়ে চলছে বিক্ষোভ। আহত ৫ পুলিশকর্মী। হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১০ জনকে।
সূত্রের খবর, সোমবার রাতভর বিক্ষোভ দেখান উন্মত্ত জনতা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে গুরুতর আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। এর মধ্যে একজন মহিলা কনস্টেবল রয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
পাটনার (সেন্ট্রাল) এসপি দীক্ষা জানিয়েছেন, ”সোমবার সন্ধ্যায় শিশুহত্যায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে রাস্তা আটকে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা হিংসার আশ্রয় নেয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের দিকে পাথরও ছোড়া হয়।“
তিনি আরও জানিয়েছেন, ”বিক্ষোভে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে তা সামাল দিতে অল্প কয়েকজন পুলিশই সেখানে গিয়েছিলেন। জনতার হামলায় মোট পাঁচজন পুলিশকর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। আহতের মধ্যে একজন মহিলা কনস্টেবল রয়েছেন। কয়েকজন মহিলা সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদেরও আটক করা হবে।“
উল্লেখ্য, গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ২ শিশুর দেহ। এরপর এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পাটনা পুলিশ। এর জেরে বেজায় চটেছেন পাটনাবাসী।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...