নিজস্ব প্রতিনিধি , ভোপাল - সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোরে। নিহত মহিলার নাম ঊর্মিলা সাইনি। অভিযুক্ত স্বামী অখিলেশ সাইনি বর্তমানে পলাতক। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
নিহত ঊর্মিলা সাইনি ডাক বিভাগে চাকরি করতেন। অভিযুক্ত অখিলেশ পেশায় একজন ব্যবসায়ী। জানা গেছে, বিয়ের কয়েক বছর পর থেকেই এই দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ দানা বাঁধে। নিত্যদিনই দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ ও ঝামেলা লেগে থাকত। কিন্তু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্ত কষ্ট সহ্য করেও সংসার টিকিয়ে রেখেছিলেন ঊর্মিলা। ঘটনার দিন সকালে অখিলেশ সন্তানদের স্কুলে পৌঁছে দিতে যান। সেখান থেকে সোজা বাড়ি ফিরে আসেন।
এরপর ঘরে একা পেয়ে ঊর্মিলার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। নৃশংসভাবে কুপিয়ে তিনি স্ত্রীর প্রাণ কেড়ে নেন। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছাড়া। স্কুল ছুটি হওয়ার পর সন্তানরা বাড়ি ফেরে। তারা মায়ের রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তখনই ঘটনাস্থলে জমা হয় আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতার সন্তানদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই জানা যায় অন্যা তথ্য। ওই দিন সকালে অখিলেশ সন্তানদের হাতে নিজের এটিএম কার্ড তুলে দিয়েছিলেন। সেটির পিন নম্বরও তিনি বলে দেন। শুধু তাই নয়, স্কুল ছুটির পর সন্তানদের সোজা বাড়ি ফিরতে বারণ করেছিলেন তিনি। তাদের বলা হয়েছিল, ছুটির পর তারা যেন তাদের কাকিমার বাড়িতে চলে যায়। অখিলেশ সন্তানদের বুঝিয়েছিলেন যে, ঊর্মিলাকে সঙ্গে নিয়ে তিনি জরুরি কোনো কাজে বাইরে যাবেন। কিন্তু আসলে এটি ছিল সন্তানদের দূরে সরিয়ে রেখে স্ত্রীকে খুনের এক ঠান্ডা মাথার পরিকল্পনা।
এই লোমহর্ষক ঘটনাটি সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। মায়ের এই পরিণতি দেখে স্তব্ধ ও বিপর্যস্ত হয়ে পড়েছে সন্তানরা। পুলিশের কথায়, পলাতক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা গেলে এই নৃশংস ঘটনার বহু অজানা দিক ও খুনের প্রকৃত কারণ খুব দ্রুত সামনে আসতে পারে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের