নিজস্ব প্রতিনিধি, পালঘর – স্কুলে ঢুকতে দেরি হয়েছিল ১০ মিনিট। এর শাস্তিস্বরূপ ১০০ বার ওঠবোস করানো হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে। তা সহ্য করতে না পেরে মৃত্যু হয় তার। মহারাষ্ট্রে ঝোড়ে পড়ল একটি ফুলের মতো মিষ্টি মেয়ে। ছাত্রীর মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে মৃত ছাত্রীর পরিবার।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার অন্তর্গত বসইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাই স্কুলে। মৃতার নাম অংশিকা গৌড়। বয়স ১২। গত ৮ নভেম্বর নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট দেরিতে স্কুলে পৌঁছেছিল অংশিকা গৌড়। শাস্তিস্বরূপ ১০০ বার ওঠবোস করানো হয় তাকে। এরপরই অসুস্থ হয়ে পড়ে সে।
তড়িঘড়ি নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয় অংশিকা গৌড়কে। সেখানে শরীরের অবস্থার আরও অবনতি হওয়ায় মুম্বইয়ের জেজে হাসাপতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত শুক্রবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে অংশিকা। মৃত ছাত্রীর পরিবারের দাবি, বইয়ের ভারী ব্যাগ পিঠে নিয়ে অংশিকাকে ওঠবোস করান স্কুলের এক শিক্ষিকা। এরপরই স্বাস্থ্যের অবনতি হয় তার। মৃত্যু হয়। স্কুল এবং সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের