নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার ছিল সংবিধান দিবস। মহাআড়ম্বরে সংসদে পালিত হয়েছে সংবিধান দিবস। তবে সেখানে অনুপস্থিত ছিলেন বিজেপিরই একাধিক সাংসদ। এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পদ্ম শিবির। শোকজের পথে হাঁটছে বিজেপি। বাংলার হয়ে উপস্থিত ছিলেন মাত্র ৪ জন সাংসদ।
পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ সংসদের দুই কক্ষের সাংসদরা। যদিও বিজেপির অনেক সাংসদই অনুপস্থিত ছিলেন।
সূত্রের খবর, কেন বাংলা সহ অন্যান্য রাজ্যের অধিকাংশ সাংসদ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তা রাজ্য নেতৃত্বের কাছে জানতে চেয়ে ফোন করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুপস্থিত সমস্ত সাংসদকেই শোকজ করা হবে। শোকজের জবাবে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, বাংলার হয়ে যে ৪ জন উপস্থিত ছিলেন, তাঁরা হলেন - রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও খগেন মুর্মু।
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের