নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সংসদ চত্বরে একের পর এক নাটক। এবার বিতর্কের শিরোনামে তৃণমূল সাংসদ সৌগত রায়। সংসদ চত্বরে দাঁড়িয়ে ধূমপান করেন তিনি। তখনই তাঁকে ঘিরে ধরেন বিজেপি মন্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং গিরিরাজ সিং। গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “নিজের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে অন্যদের স্বাস্থ্যেরও ক্ষতি করছেন সৌগত।“ গিরিরাজ সিংয়ের দাবি, “আজ আপনার ইজ্জত বাঁচিয়ে দিলাম, নইলে সবার সামনে মুখোশ খুলে যেত।“
পাল্টা সৌগত রায় বলেন, “সংসদ ভবনের ভিতরে ধূমপান করতে পারেন না সাংসদরা। কিন্তু বাইরে খোলা জায়গায় তো করতেই পারেন। ই-সিগারেট নিয়েও বিধিনিষেধ রয়েছে শুধুমাত্র সংসদের অন্দরে।“
উল্লেখ্য, লোকসভায় বসে নিষিদ্ধ ই-সিগারেটের ‘সুখটান’ দিচ্ছেন তৃণমূলের এক সাংসদ। বৃহস্পতিবার অধিবেশন চলাকালীনই স্পিকার ওম বিড়লার কাছে এমনই নালিশ করেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। যদিও তৃণমূল সাংসদের নাম উল্লেখ করেননি তিনি।
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের