নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সমস্ত জল্পনার অবসান। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরের সফরসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল। তাঁর সফরসূচি ঘোষণা করলেন মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল। প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল জানিয়েছেন, “শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ আইজল থেকে মণিপুর যাবেন মোদি। প্রথমে চুরাচাঁদপুর পৌঁছোবেন তিনি। সেখানে একটি সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন মোদি। উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ৭,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি।“
প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “দীর্ঘ দিন সেখানে সমস্যা চলছে। তবে উনি (প্রধানমন্ত্রী) এখন যাচ্ছেন, তাও ভাল। এখন এটা কোনও বড় ব্যাপার নয়। এখন আসল বিষয় ভোটচুরি।“ উল্লেখ্য, শনিবার মণিপুর যাওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। গভীর রাতে নিরাপত্তারক্ষী ও দুষ্কৃতীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ছিঁড়ে ফেলা হয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ব্যানার।
প্রধানমন্ত্রীর সভা হবে মণিপুরের চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে। এর ঠিক আড়াই কিলোমিটার দূরে উত্তেজনা ছড়িয়েছে। মোদির সফরের জন্য নির্মিত সাজসজ্জা ভাঙচুরের করা হয়েছে বলে অভিযোগ। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। দুষ্কৃতীদের বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় মোতায়েন করা হয় সেনা ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। মোদির সফরের আগে উত্তেজনা ছড়ানোয়, চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের