নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে কার্যকর হতে চলেছে নয়া জিএসটির হার। তুলে দেওয়া হয়েছে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব। এবার থেকে জিএসটিতে থাকবে কেবল ৫ শতাংশ এবং ১৮ শতাংশের স্ল্যাব। যদিও বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে থাকবে ৪০ শতাংশ জিএসটি। সোমবার থেকে পনির, আইসক্রিম, চকোলেট, চিজ, কনডেনসড মিল্ক সহ আমূলের ৭০০-র বেশি জিনিসের দাম কমছে।
আমূলের মূল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, “পাউচ দুধের দাম কমানোর কোনও প্রস্তাব দেওয়া হয়নি, কারণ জিএসটির কোনও হেরফের করা হয়নি। পাউচ দুধের ক্ষেত্রে বরাবরই জিএসটি শূন্য ছিল।“
জেনে নিন দাম কমের তালিকায় রয়েছে আমূলের কোন কোন জিনিস -
১) মাখন - প্রতি ১০০ গ্রামে দাম ছিল ৬২ টাকা। কমে হচ্ছে ৫৮ টাকা।
২) ঘি - প্রতি লিটারে দাম ছিল ৬৫০ টাকা। কমে হচ্ছে ৬১০ টাকা।
৩) চিজ ব্লক - প্রতি কেজিতে দাম ৫৭৫ টাকা ছিল। কমে হচ্ছে ৫৪৫ টাকা।
৪) পনির - ২০০ গ্রাম পনিরের দাম ছিল ৯৯ টাকা। কমে হচ্ছে ৯৫ টাকা।
৫) আইসক্রিম - আগে ছিল ১০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। কমে হচ্ছে ৯ টাকা থেকে ৫৫০ টাকার মধ্যে।
৬) আমূল প্রোটিন - ১৫০ টাকা থেকে ৪,১০০ টাকার মধ্যে দাম ছিল। কমে হচ্ছে ১৪৫ টাকা থেকে ৩,৬৯০ টাকার মধ্যে।
৭) ফ্রোজেন স্ন্যাকস - ৪৫ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে দাম ছিল। কমে হচ্ছে ৪২ টাকা থেকে ৩৮০ টাকার মধ্যে।
৮) বেকারি পণ্য – দাম ছিল ১১ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। কমে হচ্ছে ১০ টাকা থেকে ২৭০ টাকার মধ্যে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের