নিজস্ব প্রতিনিধি, কেরল - আগামী ৯ এপ্রিল এক দফায় কেরলে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। কেরলের আসন্ন নির্বাচনে শবরীমালা মন্দিরের সোনাচুরি গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে। কেরলের পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে শবরীমালা মন্দিরের সোনা চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাল্টা রাহুলকে বিজয়নের প্রশ্ন, “সোনিয়ার বাড়িতে কি করছে শবরীমালা মন্দিরের সোনা চোররা?”
রাহুল গান্ধী বলেন, “বামরা সোনা চুরি করেছে, তার বদলে পিতল বসিয়েছে। শবরিমালায় তাঁদের নেতারা চুরি করেছেন, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।“ পাল্টা বিজয়নের প্রশ্ন, “কীভাবে এইসব অভিযুক্তরা উচ্চ নিরাপত্তায় থাকা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগ পান? ওই বড় মাপের অভিযুক্তরা কীভাবে সোনিয়া গান্ধীর বাড়িতে পৌঁছল সেটা যদি রাহুল ভেবে বের করতে পারেন, তাহলেই তিনি নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।“
ঘটনাটি ঘটে ২০১৯ সালে। সেই সময় শবরীমালা মন্দিরের বিগ্রহ এবং দরজার সোনার আবরণ মেরামতির জন্য তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হয়। তখন সোনার ওজন ছিল ৪২.৮ কেজি। ৩৯ দিন পর যখন চেন্নাই পৌঁছয় তখন ওজন করে দেখা যায় ৪.৫৪ কেজি সোনা উধাও। এই ৩৯ দিনে সোনার আবরণ নিয়ে যাওয়া হয়েছিল কেরলের কোট্টায়াম মন্দির, অন্ধ্রপ্রদেশের কয়েকটি মন্দির, বেঙ্গালুরুর আয়াপ্পা মন্দিরে, মালয়ালম অভিনেতা জয়রামের বাড়ির পুজোতে। তখনই উধাও হয় সোনা।
অভিযোগ ওঠে উন্নিকৃষ্ণণ পত্তি (বিগ্রহ মেরামতির কাজে সাহায্য করছিলেন) এবং গোবর্ধন নামের এক সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে। একটি প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস নেত্রীর সঙ্গে একফ্রেমে রয়েছেন আদুর প্রকাশ, পাথানমথিত্তার সাংসদ আন্তো অ্যান্টনি, মূল অভিযুক্ত উন্নিকৃষ্ণণ পত্তি এবং গোবর্ধন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের