নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ফল প্রকাশের পর দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় নীরব ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার নতুন ছবি পোস্ট করে ফের সক্রিয় হন সাংসদ অভিনেত্রী। সাদা পোশাকে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে শুরু হয় নতুন চর্চা। সেই পোস্ট ঘিরে প্রশংসার পাশাপাশি নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঠিক কিছুদিনের মধ্যেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। রবিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর থেকেই একাধিক নেটিজেনরা 'অপয়া' তকমা দিয়ে কটাক্ষ করতে শুরু করেন। কেউ দলের পরাজয়ের সঙ্গে তাঁর যোগসূত্র টেনে সমালোচনা করেন। আবার কেউ প্রশ্ন তোলেন, রাজনীতির দ্বন্দ্ব কাটিয়ে তিনি ফের অভিনয় জগতেই বেশি মন দিচ্ছেন কি না।

তবে এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কোয়েল মল্লিক। প্রত্যেকবারের মতোই সংযত থেকে নিজের কাজ আর ব্যক্তিগত জীবনেই মন দিয়েছেন অভিনেত্রী। রাজনৈতিক পালাবদলের আবহে তাঁর এই নীরবতা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। তবে ট্রোলের মুখে পড়েও গ্ল্যামার দুনিয়ায় নিজের উপস্থিতি আগের মতোই অটুট রেখেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের