নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে সৌদিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। আহত বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
নিজের এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “সৌদি আরবের মদিনায় ভারতীয়দের দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনসুলেট সবরকম সহযোগিতা করছে ভারতীয় পরিজনদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।“
মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এক্স হ্যান্ডেলে লেখেন, “মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরাহযাত্রীদের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে আমার। তথ্য সংগ্রহের কাজ চলছে।“ রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে গোটা ঘটনা মনিটর করার নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত দেড়টা নাগাদ সৌদি আরবের মুফরিহাটে। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা। এখনও পর্যন্ত মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের