নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রথযাত্রার শেষে উল্টো রথকে ঘিরেও শুক্রবার উৎসবের আবহে মেতে উঠল বাসিনা গ্রাম। ঘোষ পরিবারের ঐতিহ্যবাহী রথ দেখতে সকাল থেকেই ভিড় জমান হাজার হাজার ভক্ত। দিন বাড়ার সঙ্গে সঙ্গে গোটা গ্রাম শঙ্খধ্বনি আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে। প্রতি বছরের মতন এবারেও এলাকার মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও ভক্তদের সমাগম দেখা গেছে।
উল্টো রথ উপলক্ষ্যে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহকে মাসির বাড়ি থেকে নির্দিষ্ট আচার-অনুষ্ঠান মেনে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। সেই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হল ঘোষ পরিবারের সুসজ্জিত রথ। রথ এগিয়ে চলার সঙ্গে সঙ্গে ভক্তরা দড়িতে টান দেন। তাদের বিশ্বাস, এই শুভক্ষণে রথের দড়ি স্পর্শ করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়।

এদিন উৎসবকে ঘিরে বাসিনা গ্রামে কার্যত মিলনমেলার চিত্র দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ অনুষ্ঠানে যোগ দেন। প্রসাদ বিতরণ, ভোগ গ্রহণ আর বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে দিনভর উৎসবের আবহ বজায় থাকে। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি দেখা যায়। পাশাপাশি রাজারহাট-নিউ টাউন বিধানসভার বিজেপি বিধায়ক পীয়ূষ কানোদিয়াও উপস্থিত হয়েছেন।
ঘোষ পরিবারের সদস্য শ্যাম ঘোষ জানিয়েছেন , এই আয়োজনের সমস্ত কৃতিত্ব তিনি নিজের নয়, ভগবান জগন্নাথ আর তার গুরুদেবের আশীর্বাদকেই দেন। গ্রামের মানুষের সহযোগিতা আর প্রশাসনের নিজের দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানিয়ে তিনি সকলের আশীর্বাদ প্রার্থনা করেন। যাতে ভবিষ্যতেও একই নিষ্ঠা আর ভক্তিভরে এই ধর্মীয় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের