6996fed959f1b_Gallery_1771501641626
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ বিকাল ০৬:০৭ IST

ভারত-বাংলাদেশ সীমান্তেও সাড়ম্বরে পালিত শ্রী রামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শ্রীরাম কৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকা। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি ভক্তসমাগমে এদিন আশ্রম প্রাঙ্গণে দেখা গেল ভক্তিমুখর উচ্ছ্বাস।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা তিথিতে বেলুড় মঠ-সহ একাধিক স্থানে অনুষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। এ বছর উদযাপন পৌঁছেছে ১৯১তম বর্ষে। মাজদিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হয় বিশেষ পূজা।

বৃহস্পতিবার সকাল থেকেই বহু অনুরাগীর উপস্থিতি লক্ষ্য করা যায় আশ্রম প্রাঙ্গণে। সকালে মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে সূচনা হয় আচার-অনুষ্ঠানের। দিনভর ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ধর্মসভা-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভক্ত আল্পনা সিংহ জানান, 'এই দিনে প্রত্যেক বছরই আসি পূজা দিতে। এ বারও ব্যতিক্রম হয়নি। এখানে এলে খুব ভালো লাগে। জীবন সম্পর্কে আমাদের চিন্তাধারা বদলে যায়। যতদিন পারব অবশ্যই আসব'।

সংগঠনের সম্পাদক অসিত কুমার সরকার জানান, 'প্রত্যেক বছরই আমরা এই তিথি পালন করে থাকি। রামকৃষ্ণের আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সমাজের জন্য কল্যাণকর। এদিন ভক্তদের জন্য বিশেষ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও থাকে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শিবনিবাসের বিখ্যাত শিব মন্দিরের পাশাপাশি আমাদের আশ্রমে আসার অনুরোধ রইল'।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের