নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউড হোক বা বলিউড শ্রেয়া ঘোষাল নামটাই যথেষ্ট। আইটেম সং, কালচারাল সং , রোমান্টিক সং সবটাই মানায় তার গলায়। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে অগুনতি ভক্ত। এবার সেই ভক্তদের সমাগমের মাঝেই ওড়িশায় চরম উত্তেজনা। শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় আহত হলেন একাধিক অনুরাগী।
সূত্রের খবর , বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠান ছিল শ্রেয়ার। প্রিয় গায়িকার লাইভ কনসার্ট শোনার জন্য ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। শোয়ের মাঝে হঠাৎই লাফিয়ে লাফিয়ে ভিড় বাড়তে শুরু করে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায়। সকলেই কাছে গিয়ে শ্রেয়ার গান উপভোগ করার চেষ্টা করেন। লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ।
ঘটনাস্থলেই আহত হয় দুই শ্রোতা। জ্ঞান হারিয়ে মাটিতে পরে যান তারা। পুলিশ ঘটনাস্থলে থাকায় তাদের হাসপাতালে নিয়ে দেরি হয়নি। তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও , ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। অতিরিক্ত ভিড়ের কারণেই এই বিশৃঙ্খলা বলে জানিয়েছে পুলিশ।
পরিচালক সৌরভ পালধি ও অভিনেতা-নাট্যকর্মী কৌশিক করের পুরনো বিতর্ক ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে।
সঙ্গীতজগত হোক কিংবা সামাজিক-রাজনৈতিক কোনও বিতর্ক—নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্য বরাবরই পরিচিত গায়িকা সোনা মহাপাত্র।
বলিউডের প্রয়াত অভিনেতা ওম পুরীর অভিনয় জীবন যেমন সাফল্যে ভরা ছিল, তেমনই তার ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্ক ও টানাপোড়েনের সাক্ষী।
বেশ কিছুদিন ধরেই তার মা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল
টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ানের' সঞ্চালক বদল নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল