নিজস্ব প্রতিনিধি, দিল্লি – “সমস্ত সরকারের উচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা।“ দিল্লির পিতামপুরাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এমনই বিতর্কিত মন্তব্য করে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাল্টা দিল্লির মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন আপ নেতা সঞ্জীব ঝা।
এদিন রেখা গুপ্তা বলেন, “সমাজে যদি কেউ জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, তবে তা হল আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা কেবল ধর্মগ্রন্থ নয়, অস্ত্রেরও পুজো করে। কেবলমাত্র অস্ত্র এবং ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা আজ সমাজ এবং দেশকে রক্ষা করতে পারি। জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, ধর্ম প্রচার করে এবং চেতনা জাগিয়ে, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের উচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা, যাতে তারা এগিয়ে যেতে পারে।“
দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লিতে আমাদের লক্ষ্য আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সে সম্পর্কে আপনার আমাদের পরামর্শ দিতে থাকুন। গত ২৭ বছর ধরে, দিল্লি ধীর গতিতে এগিয়ে চলছিল। কিন্তু এবার পরিবর্তন হয়েছে। আমাদের চারপাশের রাজ্যগুলি আমাদের ছাড়িয়ে গিয়েছে। আমরা সবাই যদি রাজ্য এবং তার জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি, তাহলে রাজধানী অবশ্যই একটি বিকশিত দিল্লি হিসাবে প্রতিষ্ঠিত হবে।“
পাল্টা এক্স হ্যান্ডলে রেখা গুপ্তাকে তোপ দেগে আপ নেতা সঞ্জীব ঝা লেখেন, “ব্রাহ্মণ সম্মেলনের এই অনুষ্ঠানে রেখার এই মন্তব্যে আমি স্তম্ভিত। যে কোনও সম্প্রদায় সম্পর্কে এধরনের মন্তব্য কেবল অসংবেদনশীলই নয়, বরং জনগণের ভাবাবেগেও আঘাত হানে।“
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের