নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল নাবালিকার। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাসিকে। মৃতের বয়স ১৭ বছর। ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। টিকা নেওয়ার সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর ও পুলিশ।
গত বুধবার নাসিক পুরসভার উদ্যোগে একটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ ওই কিশোরী সেখানে যায়। এরপর টিটেনাস ও ডিপথেরিয়া (টিডি) ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়। টিকা নেওয়ার কিছুক্ষণ পর সে মাথা ঘোরার কথা জানায়। এমন সময় স্বাস্থ্যকেন্দ্রের পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এরপর আচমকাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাতও লাগে বলে জানায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিশোরীটি হঠাৎ মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে তাকে সাহায্য করার চেষ্টা করেন। পরিবারের দাবি, টিকা নেওয়ার পরই এই বিপত্তি ঘটে। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। তবে স্বাস্থ্য দফতরের বক্তব্য, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, ওই শিবিরে আরও ৬ জনকে একই ব্যাচের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন ৪ জন গর্ভবতী মহিলা, ১৬ বছরের এক কিশোরী ও ১০ বছরের এক বালক। কারও শরীরে কোনও অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়নি।
তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যাচের সমস্ত ভ্যাকসিন ব্যবহার বন্ধ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানায় প্রশাসন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের