নিজস্ব প্রতিনিধি , নয়ডা - শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তাল নয়ডা। জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন নয়ডার বিভিন্ন কারখানার শ্রমিকরা। কোথাও আগুন জ্বালিয়ে আবার কোথাও গাড়ি ভাঙচুর করে। এমতাবস্থায় সোমবার রাতেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এর মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন যোগীরাজ্যের শ্রমমন্ত্রী অনিল রাজভর।
সূত্রের খবর , শ্রমিক বিক্ষোভের জেরে ইতিমধ্যেই ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে অশান্তি ছড়িয়ে দেওয়ার জেরেই এই বিক্ষোভ বলে দাবি অনিলের। সন্ত্রাসবাদী সন্দেহেও নয়ডা ও মিরাট থেকে চারজনকে আটক করা হয়েছে। অনিলের দাবি , পাক জঙ্গিদের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
শ্রমিক বিক্ষোভকে দেশদ্রোহিতার সঙ্গে তুলনা করলেন অনিল। একটি বিবৃতি জারি করে তিনি বলেন , "বিক্ষোভের উদ্দেশ্য আসলে রাজ্যজুড়ে অশান্তি বাঁধানো। এখন এই তত্ত্বই জোরদার হচ্ছে। আপাতত গোটা ঘটনা ঘিরে তদন্ত চালানো হচ্ছে। এরপর সবটাই পরিষ্কার হবে।"
উল্লেখ্য , সোমবার সকাল থেকেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে। উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। একই কাজের জন্য অন্যান্য রাজ্যে অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। শুধু তাই নয় , কারখানায় কোনোভাবেই শ্রমিকদের নিরাপত্তা নেই বলে দাবি করা হয়েছে। শ্রমিকদের তরফে দাবি করা হয়েছে , একই কাজের জন্য যদি অন্য রাজ্যে বেশি মজুরি দেওয়া হয় তবে তা বৈষম্যের আওতায় ধরা হবে।এরপর সোমবার মধ্যরাতে শ্রমিকদের ঠাণ্ডা করতে বৈঠকে বসে যোগী আদিত্যনাথের সরকার। সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে ৩০০০ টাকা করে বৃদ্ধি করার সিদ্বান্ত নেওয়া হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা