6a52289d11689_Gallery_1783769157523
জুলাই ১১, ২০২৬ দুপুর ০৪:৫৭ IST

স্ত্রী-সন্তান থেকে নাবালিকা! একে রাতে ৬ খুন, জামিনে মুক্তি পেয়েই রক্তাক্ত তাণ্ডব যুবকের

নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - জামিনে মুক্তি পেয়ে পরিবারের সদস্য-সহ মোট ৬ জনকে খুন করার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের কাছে রাঙ্গা রেড্ডি জেলায়। খুনের পর তাঁর আচরণও নতুন রহস্য তৈরি করেছে। বর্তমানে নিখোঁজ অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের নাম রাজকুমার (৩৫)। গত ১৬ মে এক নাবালিকা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করে। সেখানে বলা হয়, কোচিং সেন্টারে যাতায়াতের পথে ওই কিশোরীকে অনুসরণ করতেন তিনি। কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন আচরণও করেছেন বলে অভিযোগ ওঠে। মামলা হওয়ার পর কিছুদিন আত্মগোপন করে ছিলেন রাজকুমার। পরে আদালত তাঁকে আগাম জামিন দেয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে ছিলেন তিনি। জুয়ার নেশার কারণে বড় অঙ্কের ঋণের চাপও ছিল। জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করেছিলেন রাজকুমার। কিন্তু গভীর রাতে আচমকাই ভয়ংকর ঘটনা ঘটায়।

প্রথমে নিজের ৪ বছর ও এক বছর বয়সি দুই শিশুপুত্রকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘুমের মধ্যেই তাদের প্রাণ নেওয়া হয়েছে। এরপর স্ত্রী পার্বতীর উপর চড়াও হন তিনি। দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। তারপর স্ত্রীকেও খুন করা হয় বলে জানা গেছে। এরপর পকসো মামলার নাবালিকা অভিযোগকারিণীর বাড়িতে পৌঁছন রাজকুমার। সেখানে ওই কিশোরীর মা ও ঠাকুমার উপর হামলা চালানো হয়। দু’জনেরই মৃত্যু হয়। পরে কিশোরীকে জোর করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের অনুমান, সেখানেই তাঁকে হত্যা করা হয়েছে।

পুলিশি তদন্তে আরও জানা গেছে, ৬ জনের মৃত্যুর পর নিজের বাবাকে ফোন করেছিলেন রাজকুমার। সেই ফোনালাপেই গোটা ঘটনার কথা স্বীকার করেন বলে দাবি পরিবারের। কথাবার্তার মধ্যে আত্মহত্যার ইঙ্গিতও ছিল বলে জানা গেছে। বাবার সঙ্গে যোগাযোগ শেষ হওয়ার পরই মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি। তারপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। একাধিক স্থানে গিয়ে নমুনা ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আত্মীয়-স্বজন উ সম্ভাব্য সাক্ষীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

পরিবারের লোকজনের দাবি, ঘটনার আগে পর্যন্ত রাজকুমারের আচরণে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। বিশেষ করে স্ত্রীর সঙ্গে তিনি স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তাই আচমকা এমন ভয়াবহ পদক্ষেপ কেন নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পকসো মামলা নিয়ে ক্ষোভ, আর্থিক সংকট অথবা অন্য কোনও কারণ এর নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের ধারণা, তাঁকে আটক করা গেলে পুরো ঘটনার আসল কারণ জানা যেতে পারে।

ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ৬ জনের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও। তদন্তকারীদের মতে, এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। সেই কারণেই অভিযুক্তের সন্ধান পাওয়া এখন সবচেয়ে বড় লক্ষ্য। পুলিশ মনে করছে, জিজ্ঞাসাবাদ করা গেলে এই নৃশংস ঘটনার বহু অজানা দিক সামনে আসতে পারে। আগামী দিনে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের