নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৭৯ তম স্বাধীনতার দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন 'মিশন সুদর্শন চক্রের' ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এই দেশীয় প্রযুক্তিনির্ভর শক্তিশালী অস্ত্র ব্যবস্থা শত্রুর আক্রমণ প্রতিহত করার পাশাপাশি পাল্টা আঘাত হানতেও সক্ষম হবে বলে জানান তিনি।
সূত্রের খবর, পাহলেগাঁও হামলার পাল্টা জবাবে অপারেশন সিঁদুরের সময়ই সেনাবাহিনীর পক্ষ থেকে সুদর্শন চক্রের কথা উঠে এসেছিল। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর মুখে সেই বার্তা আরও একবার উঠে আসলো। প্রধানমন্ত্রী বলেন, ' আমরা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের পথ বেছে নিয়েছি। ভারত ‘সুদর্শন চক্র মিশন’ চালু করছে। যা একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা, এটি শুধু শত্রুর আক্রমণকে নিরপেক্ষ করবে না, বরং পাল্টা ধ্বংসাত্মক আঘাতও হানবে।' তিনি জানান, এই মিশনের সমস্ত প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি হবে, যা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত খুলে দেবে।
প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, ২০৩৫ সালের মধ্যে দেশের সমস্ত পাবলিক স্থান 'সম্প্রসারিত জাতীয় নিরাপত্তা কবচের' আওতায় আনা হবে। এর ফলে যে কোনও স্থানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী, মিশন সুদর্শন চক্র কেবল সামরিক প্রতিরক্ষা নয়, বরং ভারতের কৌশলগত সক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করবে। শত্রুদের আক্রমণ প্রতিহত করা এবং প্রয়োজনে প্রতিশোধমূলক আঘাত দুই দিকেই সমান কার্যকরী হবে এই ব্যবস্থা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের