নিজস্ব প্রতিনিধি, পাটনা – সম্প্রতি প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ভোটমুখী বিহার থেকে শুরু হয়েছিল কংগ্রেস কর্মীদের বিতর্কিত মন্তব্য। আর সেখানেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস-আরজেডিকে একযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, “আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আমার মা, যিনি আর জীবিত নেই, যাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে তাঁকে কুকথা বলা হয়েছে। মা আমাদের কাছে পৃথিবীতুল্য। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই বিহারে যা ঘটেছে, তা আমি কল্পনাও করতে পারি না। আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছে। এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয়। এটি দেশের সকল মা, বোন এবং মেয়ের অপমান। আমি জানি, ওই কথাগুলি শুনে বিহারের প্রতিটি মায়ের কতটা খারাপ লেগেছে। আমি জানি, আমার মনে যে যন্ত্রণা হচ্ছে, বিহারবাসীও সেই একই যন্ত্রণায় ভুগছেন।“
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার মা অসুস্থ হয়ে পড়তেন, তা-ও কাজ করে যেতেন। তিনি একটা একটা করে পয়সা জমিয়ে আমাদের জামাকাপড় বানিয়ে দিতেন। আমাদের দেশে কোটি কোটি মা আছেন। যে কোনও দেবদেবীর থেকে মায়ের স্থান উঁচুতে। রাজার ঘরে জন্ম নেওয়া রাজপুত্রেরা একজন দরিদ্র মায়ের এবং তাঁর ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। তাঁরা সোনা-রুপোর চামচ হাতে নিয়ে জন্মেছেন। তাঁরা বিশ্বাস করেন যে বিহারের ক্ষমতা তাঁদের পরিবারের হাতে রয়েছে। কিন্তু আপনারা এক দরিদ্র মায়ের ছেলেকে প্রধানমন্ত্রী করেছেন। এটা তাঁরা হজম করতে পারছেন না।“
উল্লেখ্য, ভোটার অধিকার যাত্রার যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও। গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের