নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে বারুইপুর ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মাত্র ছয় বছরের এক নিষ্পাপ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা রাজ্যে আরও একবার নারী ও শিশু নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
গত কয়েকদিন ধরেই শিশুটি শারীরিকভাবে তীব্র অসুস্থ বোধ করছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটিকে পরীক্ষা করার সময় চিকিৎসকদের মনে সন্দেহ জাগে। এরপর পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে, ওই ছয় বছরের নাবালিকার ওপর নৃশংস নির্যাতন চালানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় বিষয়টি অবিলম্বে পুলিশকে জানানো হয়। যেহেতু আরজি কর হাসপাতালটি টালা থানার আওতাভুক্ত, তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে টালা থানায় একটি 'জিরো FIR' দায়ের করা হয় এবং পকসো আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়। তবে আসল ঘটনাটি লেকটাউন থানা এলাকায় ঘটায়, আইনি প্রক্রিয়া মেনে টালা থানা থেকে সমস্ত নথিপত্র লেক টাউন থানায় স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে বাইরের কেউ নয়, বরং শিশুটি বা তার পরিবারের অত্যন্ত পূর্বপরিচিত কোনো ব্যক্তি জড়িত রয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু করেছে লেক টাউন থানার পুলিশ। বর্তমানে আরজি.কর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক চিকিৎসার পাশাপাশি শিশুটির চরম মানসিক ট্রমা কাটিয়ে তুলতে বিশেষ কাউন্সেলিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।
তোলাবাজি ইস্যুতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা শমীকের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের