নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে নড়েচড়ে বসেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এমতাবস্থায় শুটিংয়ের বেশকিছু জিনিস নিয়ে প্রশ্ন তুলে টলিউডের ৩ সংগঠনকে চিঠি লিখলেন প্রযোজক রানা সরকার। শুটিং ফ্লোরে মদ্যপান ও ধুম্রপান নিষিদ্ধ করার দাবি তুললেন প্রযোজক।ইম্পা, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনকে ই-মেল মারফৎ লিখিত প্রস্তাব দিয়েছেন তিনি।
রানা সরকারের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে , "শুটিং চলাকালীন মদ বা অন্যান্য নেশাদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। গোটা শুটিং শিডিউল জুড়েই এই নিষেধাজ্ঞা জারি থাকবে।আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে, এই নিষেধাজ্ঞা রওনা হওয়ার সময় থেকে মূলস্থানে প্রত্যাবর্তন পর্যন্ত কার্যকর করা উচিত। যে কোনও স্টুডিও ফ্লোর, সেট বা শুট লোকেশনে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক।টিমের কোনও সদস্য এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে নূন্যতম তিন মাসের জন্য তাকে কাজ থেকে বিরত রাখতে হবে। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে।"
এছাড়া আরও বলা হয়েছে , "শুটিংয়ে যদি কোনও সদস্যকে মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তবে সেই দায় প্রযোজনা সংস্থাকেও নিতে হবে।প্রযোজক, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক ও প্রোডাকশন কন্ট্রোলারও সেক্ষেত্রে উল্লিখিত আইনের অধীনে শাস্তি পেতে পারেন। যদি গল্পে বা চিত্রনাট্যের কোনও দৃশ্যে অ্যালকোহলের ব্যবহার প্রয়োজন হয়, তবে সেটার জন্য নন-অ্যালকোহলিক বা বিকল্প কোনও জিনিস ব্যবহার করতে হবে।
উল্লেখ্য , রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই শুটিং সংক্রান্ত বিষয় ভীষণই সচেতন আর্টিস্ট ফোরাম। ইন্ডাস্ট্রির তরফে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে।মঙ্গলবারের বৈঠকেই আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে আগামীদিনে আইনত নিয়ম বলবৎ না হওয়া পর্যন্ত কোনও কলাকুশলী বা শিল্পী ঝুঁকি নিয়ে শুটিং করবেন না। রাহুলের মৃত্যুর তদন্তে উঠেপড়ে লেগেছে গোটা আর্টিস্ট ফোরাম। এরই মাঝে বড়সড় পদক্ষেপের কথা জানালেন রানা সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা