নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ সোনিয়া গান্ধী। মঙ্গলবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোনিয়া গান্ধীর অসুস্থতায় উদ্বিগ্ন কংগ্রেসের নেতা-কর্মীরা। গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া।
সূত্রের খবর, এদিন রাতে শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা হয় সোনিয়া গান্ধীর। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর ছেলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়ার বুকে সংক্রমণের হয়েছে। তাঁর চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
উল্লেখ্য, ২০২২ সালে ২ বার করোনায় আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। সেই সময় তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
চলতি বছরের জানুয়ারিতে বেশ কিছুদিন ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লিতে প্রবল দূষণের জেরে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, কাসির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার জন্য রুটিন চেকআপে আসেন কংগ্রেস নেত্রী। তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের