নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রায় ২ সপ্তাহ ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মিসাইল, ড্রোন হামলা চালানো হচ্ছে। এর জেরে সেখানে আটকে পড়েন বহু ভারতীয়। তাঁদের ফেরাতে মরিয়া বিদেশমন্ত্রক। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন ভারতীয়রা। লেবানন থেকে ১৭৭ জন, কাতার থেকে ৫০০ জন।
লেবানেন রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যাচে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আটকে পড়া ১৭৭ জন। তাঁদের বেইরুট-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়েছেন লেবাননে থাকা ভারতের রাষ্ট্রদূত নূর রহমান।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “১৭৭ জন ভারতীয় নাগরিকের প্রথম দলকে একটি চার্টার ফ্লাইটে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে, বেইরুট আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূত নূর রহমান শেখ তাঁদের বিদায় জানান। বেইরুটের ভারতীয় দূতাবাস লেবাননে আটকে পড়া দেশের নাগরিকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।“
কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে খবর, বুধবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন আটকে থাকা ৫০০ জনেরও বেশি ভারতীয়। তাঁরা দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। ১২ মার্চ কাতার এয়ারওয়েজ আরও ২ টি ফ্লাইট পাঠাবে ভারতে। একটি যাবে দিল্লির উদ্দেশ্যে, অন্যটি যাবে মুম্বইয়ে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের